সবাই ভাবছিলেন এটিএমের মৃত্যুর এবারের খবরটিও গুজব

 সবাই ভাবছিলেন এটিএমের মৃত্যুর এবারের খবরটিও গুজব

সবাই ভাবছিলেন এটিএমের মৃত্যুর এবারের খবরটিও গুজব


যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুই যুক্ত হয় মানুষের জীবনধারায়। তথ্য প্রযুক্তির এই যুগে তেমনি সংযোজিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। নানা উপায়ে এই যোগাযোগ রক্ষা করা হচ্ছে বিশ্বজুড়ে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ অনেক কিছুই হাতের মুঠোয় মানুষের।

এর উপকারিতা যেমন, অপকারিতাও কম নয়। বিশেষ করে সামাজিক যোগােযোগ মাধ্যমে নানা রকম গুজব ও মিথ্যা তথ্যের ছড়াছড়িতে বিভ্রান্তির শেষ নেই। গেল কয়েক বছর ধরে এর বেদনাদায়ক চিত্র দেখা গেছে বাংলাদেশে। কোনো রকম যাচাই বাছাই ছাড়াই ছড়ানো হয়েছে অনেক তারকার মৃত্যুর গুজব।

এই নোংরামির শিকার হয়েছেন সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। গত তির চার বছরে একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আর প্রতিবারই ফেসবুকের মাধ্যমে ছড়িয়েছে তার মৃত্যুর খবর।

সেইসব খবর বিরক্ত করেছে অভিনেতার পরিবারের সদস্যদের। গণমাধ্যমকর্মীরা হয়েছেন বিব্রত।

তবে এবার যখন সত্যি এটিএম শামসুজ্জামানের মৃত্যুর খবর এলো তখন দেখা দিলো আরেক বিড়ম্বনা। কেউই খবরটি বিশ্বাস করতে চাইছিলেন না। সবাই ভাবছিলেন আগেরই মতো কোনো দুষ্ট লোক বা চক্র হয়তো মিথ্যে তথ্য ছড়িয়ে দিয়েছে। কারণ দুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে গেলে মৃত্যুর গুজব ছড়ায় এ অভিনেতার।

তাই যেই খবরটি শুনেছেন গুজব ভেবে উড়িয়ে দিয়েছেন। এমনকি মৃত্যুর কয়েক ঘণ্টা পরও অনেক তারকা খবরটিকে মিথ্যে বলে চ্যালেঞ্জ করেছেন। কিন্তু সময় যতো বাড়তে থাকলো এটিএমকে হারানোর শোক ততই চেপে বসেছে শোবিজে।

অনেকেই হয়তো সত্যিটা জানার পর ভাবছিলেন, কখনো কখনো ‘গুজব খবর’-ই সুন্দর!

Post a Comment

নবীনতর পূর্বতন